বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদকঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর হৃদয় (১৭) নামের এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের বহেরা তলা খাল থেকে বস্তুা ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত হৃদয় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে৷
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতেও সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয় স্বজন রা। এ সময় অপর প্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে অটোচালক হৃদয় জিম্মায় আজ বলে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশ গত দুই দিনেও হৃদয়কে উদ্ধার করতে পারেনি৷ আজ এলাকাবাসী খালের পাশে বস্তা ভর্তি অবস্থায় পচা গন্ধ ছড়ায় এমন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে অটোচালকের লাশ শনাক্ত করে ।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপ্ক্টের (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, এলাকাবাসী বহেরাতলার খালে লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। দুই দিন আগে অটো চালক হৃদয় নিখোঁজ ছিলেন তার পরিবার লাশ শনাক্ত করে।এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।