বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় ডাকাতির সময় এক ডাকাত আটক

ভাণ্ডারিয়ায় ডাকাতির সময় এক ডাকাত আটক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মনির মীরের বাড়িতে ডাকাতির সময় স্থানীয়দের হাতে আল আমিন নামে এক ডাকাত আটক হয়েছেন। এসময় আরো দুই ডাকাত পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য ভিটাবাড়িয়া গ্রামে।

মনির মীরের ছোট ভাই সুমন মীর জানান, মনির মিরা তার সন্তানের চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানসহ ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে একদল ডাকাত তাদের বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় পাশের বাড়িতে থাকা মনির মীরের মা জাহানারা বেগম বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আল আমিন কে হাতেনাতে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটক আল আমিন বিভিন্ন সময় এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানায়, আল আমিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পলাতক অন্যান্যদের ধরতে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana