বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
কাউখালীতে পিঁয়াজের কেজি ৯০ টাকা

কাউখালীতে পিঁয়াজের কেজি ৯০ টাকা

কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে পিঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। দুই দিনের ব্যবধানে পিঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। শনিবার বাজারে এক কেজি পিঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা দুই দিনের ব্যবধানে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিক্রেতারা প্রতি কেজি ৯০ টাকা দরে বিক্রি করছে।
সোমবার (৩ নভেম্বর) কাউখালী হাটের দিনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি করছে। দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও দিনমজুররা হতাশার ভিতরে পড়ে গেল, এত দাম দিয়ে তারা কিভাবে পিঁয়াজ ক্রয় করবে। বাজারে পিঁয়াজ ক্রয় করতে আসা রিক্সা চালক লিটন জানান, দুইদিন আগে যে পিঁয়াজ ৭০ টাকা কেজি দরে কিনেছি আজকে ৯০ টাকা দরে কিনতে হচ্ছে। দুই দিনই ব্যবধানে কিভাবে কেজিতে ২০ টাকা দরে বৃদ্ধি পায়। আমাদের দুঃখের কথা কার কাছে বলব। বাজারে আসা ক্রেতারা জানান, প্রতিটি দোকানে পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজ থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে পিঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বাড়িয়ে ব্যবসায়ীরা বিক্রি করছে ।দেখার যেন কেউ নেই?
ব্যবসায়ী মহিদুল ও তাজুল ইসলাম জানান, বর্তমানে পিঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে তাই বাজারে সরবরাহ কম বিধায় দাম একটু বাড়তি। বাজারে নতুন পিঁয়াজ আসলে দাম কমে যাবে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দুর্বল মনিটরিং ব্যবস্থার কারণে পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা জানান, যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে পিঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana