বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুর-০২ আসনে আহমেদ সোহেল মনজুর সুমন পেলেন ধানের শীষ প্রতীক

পিরোজপুর-০২ আসনে আহমেদ সোহেল মনজুর সুমন পেলেন ধানের শীষ প্রতীক

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুর-০২ (ভাণ্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন দলের ত্যাগী নেতা ও ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর-এর সুযোগ্য পুত্র।

সোহেল মনজুর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি শুধু ভাণ্ডারিয়া নয়, গোটা পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। দলে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির কারণে তিনি সব স্তরের নেতাকর্মীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১/১১-পরবর্তী দুঃসময়ে দলের পাশে ছিলেন বলিষ্ঠভাবে। জেল-জুলুম, হয়রানি উপেক্ষা করে তিনি ভাণ্ডারিয়ায় বিএনপিকে সংগঠিত রাখার জন্য কাজ করে গেছেন। সেই ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন হিসেবে এবার তাকে গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, “এই মনোনয়ন শুধু আমার একার না, এটি তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের ফসল। আমি পিরোজপুর-০২ আসনের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”

তিনি বলেন, “আমার বাবা নুরুল ইসলাম মনজু যেমন এ এলাকায় উন্নয়ন ও সততার রাজনীতির দৃষ্টান্ত রেখে গেছেন, আমিও সে ধারা বজায় রাখতে চাই। জনগণ পরিবর্তন চায়, নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা তা প্রমাণ করবে।”

এদিকে সোহেল মনজুর সুমনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাঁরা মনে করছেন, সঠিক সময়ে দলের সঠিক সিদ্ধান্ত বিজয়কে একধাপ এগিয়ে দেবে। স্থানীয় নেতারা জানান, এই আসনে তিনি একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থী, যিনি প্রতিদ্বন্দ্বিতায় চমক দেখাতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana