বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ইন্দুরকানীতে প্রেমিকের আশ্বাসে ধর্ম পরিবর্তন, ৯ দিনের অনশনের পর সম্পন্ন হলো বিয়ে

ইন্দুরকানীতে প্রেমিকের আশ্বাসে ধর্ম পরিবর্তন, ৯ দিনের অনশনের পর সম্পন্ন হলো বিয়ে

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে নয় দিন ধরে অনশনের পর অবশেষে ২৫ বছর বয়সী এক তরুণী এবং ১৮ বছর বয়সী এক তরুণের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত ১ নভেম্বর বিকেলে স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার নানদোহান গ্রামের নারায়ণ মণ্ডলের কন্যা সঞ্চিতা মণ্ডল (২৫) প্রেমিক আলী হাওলাদার (১৮) এর বাড়িতে পৌঁছে বিয়ের দাবি নিয়ে অনশন শুরু করেন। সঞ্চিতা স্থানীয় একটি এনজিওতে কর্মরত। যদিও প্রথমে আলীর পরিবার এই বিয়েতে সম্মত হয়নি, কিন্তু নয়দিন ধরে চলা অনশনের পর স্থানীয়দের মধ্যস্থতায় রবিবার রাতে গ্রামের নিয়ম অনুযায়ী বিয়ের আয়োজন করা হয়।

চলাকালীন এই ঘটনা সম্পর্ক গড়ার দুই মাস পরে, প্রেমিকের প্রতিশ্রুতিতে সঞ্চিতা ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতিমা আক্তার নাম ধারণ করেন।

বিয়ের পর ফাতিমা আক্তার বলেন, ‘আমার প্রেমিক আলী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি সেখানে থাকতে স্থানীয়দের সঙ্গে ভিডিও কলে বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় আলীর বাবা-মাও উপস্থিত ছিলেন। পরে আলী দেশে ফিরে আসলে কাবিন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখন আমি অত্যন্ত আনন্দিত এবং আমার চাকরিতে যোগ দিতে প্রস্তুত।’

আলীর বাবা কবির হাওলাদার বলেন, ‘আমি মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। রবিবার সাগর থেকে ফিরে শুনলাম স্থানীয় সালিসে বিয়ের আয়োজন করা হয়েছে। ছেলে দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হবে।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জাফর জানান, ‘শুনেছি স্থানীয়দের মাধ্যমে এক হিন্দু তরুণীর সঙ্গে মুসলিম তরুণের বিয়ের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana