বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভান্ডারিয়ায় দ্বিতীয় দিনের মতো ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

ভান্ডারিয়ায় দ্বিতীয় দিনের মতো ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সহকারী শিক্ষকদের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে সারাদেশের ন্যায় ভান্ডারিয়ায়ও দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে শিক্ষকরা বিদ্যালয়ের আসলেও তারা ক্লাসে যাননি। রোববার রাত সাড়ে ৯টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা প্রথমে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিলেও সোমবার সকাল থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে আবারও আন্দোলন শুরু করে ভান্ডারিয়া শিক্ষকরা।

শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যহীন বাড়িভাড়া ভাতাসহ ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। বারবার আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি দাবি। বাধ্য হয়েই তারা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।
এদিকে চলমান কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সামনে বার্ষিক পরীক্ষা হওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে শিক্ষার্থীদের।

ভান্ডারিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমান সুমন জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত উপজেলার ১৬২ টি বিদ্যালয়ে তাদের কর্মবিরতি চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana