বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় ওয়াল্ড ভিশনের শিশু শ্রম ও শিশুবিবাহমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় ওয়াল্ড ভিশনের শিশু শ্রম ও শিশুবিবাহমুক্ত উপজেলা গঠনে অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ওয়াল্ড ভিশনের উদ্যোগে “শিশু শ্রম ও শিশুবিবাহমুক্ত উপজেলা গঠন” শীর্ষক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওয়াল্ড ভিশনের পিরোজপুর এরিয়া ম্যানেজার লিন্ডা দফো এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশনের বরিশাল এরিয়া কোর্ডিনেশ অফিসার রুভেন হালদার, ওয়াল্ড ভিশনের সাউদান বাংলাদেশ ক্লাস্টার এর ফিল্ড এ্যাডভোকেসী এন্ড চাইল্ড প্রোটেকশনর কোর্ডিনেটর মোসাম্মত বিউটি কুইন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বর্ণালী দেবনাথ, ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) রতেনশ্বর হালদার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা একাডামিক সুপার ভাইজার রুহুল আমিন, বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ তালুকদার, সাংবাদিক এইচ এম জুয়েল, ওয়াল্ড ভিশন ভান্ডারিয়া এপির প্রজেক্ট অফিসার সুভাষ জয়ধরসহ শ্রমে নিয়োজিত শিশু ও তাদের অভিভাবকগণ।

 

সভায় ওয়াল্ড ভিশনের প্রতিনিধি জানান, ভাণ্ডারিয়া উপজেলাকে শিশু শ্রম ও বাল্যবিবাহমুক্ত ঘোষণার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংস্থাটি। তারা শিশুদের অধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি, এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সহায়তার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana