বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
কাউখালীতে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার দেলোয়ার হোসাইন এর বিরুদ্ধে অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ

কাউখালীতে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মাদ্রাসার সুপার দেলোয়ার হোসাইন এর বিরুদ্ধে অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ

কাউখালী  প্রতিনিধিঃ
 পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার মাওলানার দেলোয়ার হোসাইন এর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন অনিয়ম ও উৎকোচের অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও আবেদনকারীদের লিখিত অভিযোগে জানা গেছে আগামী ১৫ নভেম্বর ঐ মাদ্রাসায় ৪র্থ শ্রেনীর ৪টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রবেশপত্র পাওয়া আবেদনকারী কামরুল ইসলাম, মিরাজ সরদার, দাতা সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুস্তুম আলী সরদার, অভিভাবক সহ এলাবাসী অভিযোগ করেন যে, উক্ত মাদ্রাসার সুপার দেলোয়ার হোসাইন এর উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা ও ভাইবা অনুষ্ঠিত হইলে পরীক্ষা সুষ্ঠু এবং স্বচ্ছতা থাকবে না।
অভিযোগকারী প্রার্থী কামরুল বলেন নিয়োগ দিবে মর্মে আমার নিকট   টাকা দাবী করে।  অভিযোগকারীরা মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুস্তুম আলী সরদার বলেন, মাদ্রাসায় বসে পরীক্ষা হলে অনিয়ম হবে। আমাদের দাবী নিয়োগ পরীক্ষাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে তার  কার্যালয়ে অনুষ্ঠিত হইলে নিয়োগ সুষ্ঠু এবং স্বচ্ছ হবে।
অভিযোগকারী মিরাজ বলেন, মাদ্রাসার সুপার মাদ্রাসার পরিত্যাক্ত কক্ষের মালামালসহ মাদ্রাসার গাছ বিক্রি করেছেন। এর পূর্বে  নিয়োগেও স্বচ্ছতা ছিলনা।
মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, নিয়োগের ব্যাপারে আমি কোন প্রার্থীর নিকট থেকে আর্থিক লেনদেন করি নাই। নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana