বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ভাণ্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর হোসেন সরদার (৪০) ও দেলোয়ার সরদার (৪২) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের ৭-৮ জন সহযোগী পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত দুজনের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করলে পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আটক দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana