বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

পিরোজপুর প্রতিবেদকঃ
পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিনগত রাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের স্মৃতিস্তম্ভটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। শনিবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে পোড়া দাগ দেখে বিষয়টি শনাক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওড়না বা কাপড় জাতীয় কোনো কিছু জড়িয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের বলেন, রাত্রিকালীন পাহারায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিয়মিত তদারকি করছিলেন। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজের আগে-পরে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। দায়িত্বে অবহেলার কারণে দু’জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana