বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুরুতর আহত

কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুরুতর আহত

কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গুরুতর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর, ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মুদি মনোহরি ব্যবসায়ী শহিদুল ইসলামের  দোকান থেকে অত্র এলাকার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সাদেক শিকদারের ছেলে সাগর শিকদার (৩২) প্রায় সময় শহিদুলের দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। ঘটনার দিন রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে ইউনিয়ন  ছাত্রলীগ নেতা সাগর সিকদার ব্যবসায়ী শহিদুলের  কাছে আবারো মালামাল বাকি চাইতে গেলে দোকানদার সাগরকে পূর্বের পাওনা ১৭ হাজার টাকা পরিশোধ করতে বলে। এ নিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি হলে সাগর শিকদার তার দলবল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজালাল ও ছাত্রলীগ কর্মী নিকন সহ ৮/১০জন মিলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে ক্যাশে থাকা প্রায় ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং দোকানের মালামাল লাঠির আঘাতে তছনত করে দেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। গুরুতর আহত রঘুনাথপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলাম  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সাগর শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। সাগরের কাছে ওই ব্যবসায়ী কোন টাকা পাবে না।
এ ব্যাপারে শহিদুল ইসলাম কাউখালী থানায় একটি অভিযোগ দাখিল করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana