বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি:
‎পিরোজপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে  ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎রবিবার (১৬ নভেম্বর) রাতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেপ্তারকৃত মিজানুর জামান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের নুরুজ্জামান ফকিরের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ওই বাসায় বসবাস করছিলেন। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। সেখানে আসামি মো. মিজানুর জামানের (৪৮) বাসার শয়ন কক্ষে ওয়াড্রবের ভেতরে লুকিয়ে রাখা একাধিক ব্যাগ থেকে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নীল রঙের জিপারযুক্ত ব্যাগে ২০০ পিস করে মোট ৩০০টি ব্যাগে এসব ইয়াবা রাখা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

‎এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ তৎপরতার ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana