বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৬ বছরে অনেক শক্তি ও ক্ষমতার প্রভাব দেখিয়েছেন, কিন্তু কোন শক্তিই শেষ পর্যন্ত কাজে আসেনি। আল্লাহ তায়ালা ছাড় দেন, কিন্তু ছাড়েন না। ক্ষমতার দাপটে তিনি অনেক অন্যায় করেছেন, তাই তার ফাঁসির আদেশ হয়েছে। আল্লাহ উত্তম বিচারক তিনি উচিত বিচার দেখিয়ে দিয়েছেন।
তিনি সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ভাণ্ডারিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড লোদের হাট বাজারে এক নির্বাচনী পথ সভায় এ কথা বলেন।
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আমির হোসেন খান এর সভাপতি অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি সিদ্দিকুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলার জামায়াতে ইসলামির রাজনৈতিক সেক্রেটারি তমিজ উদ্দিন মিয়া কাজল, ভাণ্ডারিয়া পৌরসভার আমির মাওলানা আবুল বাশার সহ অন্যান্যরা। এ সময় ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।