বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষার প্রসারে আরও একটি উদ্যোগ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসা।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় ভাণ্ডারিয়া ওভার ব্রীজের পূর্বপাশে চৌধুরী পাড়ায় দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আমীর হোসেন খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাণ্ডারিয়া উপজেলা সভাপতি আলহাজ¦ মোঃ বাদশা জোমাদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার উপধ্যাক্ষা মাওলানা ফারুক হোসেইন, মিয়াবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেন, মাদ্রাসার সহকারী পরিচালক আবু নাঈম, প্রভাষক মোঃ মুরাদ হোসন, শিক্ষাক আব্দুল মালেক প্রমূখ।

বক্তারা বলেন, নারী শিক্ষা বিস্তারে এই ক্যাডেট মাদ্রাসা বিশেষ ভূমিকা রাখবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলাই এ মাদ্রাসার লক্ষ্য। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana