বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজা সহ মাহাবুব মোল্লা ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বেলা ২টায় উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আউরাপোল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সিদ্দিক শেখের বাড়ির সামনে থাকা কবরস্থান থেকে উক্ত ১৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং বালিপাড়া থেকে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারইখালী গ্রামের মৃত এাছাহাক মোল্লার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে বালিপাড়ার অভিমুখে চলে যায়। পুলিশ পিছু নিয়ে বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লাকে আটক করে এবং তার তথ্য অনুযায়ী সিদ্দিক শেখের বাড়ির কবরস্থান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, “১৩ কেজি গাঁজা সহ মাহাবুব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana