বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ
দৈনিক ভোরের পাতা পত্রিকার ভাণ্ডারিয়া প্রতিনিধি মোঃ শফিউল ইসলাম রনি তালুকদারের পিতা মোঃ সেলিম তালুকদার (৭০) হৃদযন্ত্রেক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১: ৩০ মিনিটে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও তিন কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মাগরিববাদ তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফ করা হয়েছে।
তার মৃত্যুতে ভাণ্ডারিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরত ও গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।