বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুরে খালের পাড় উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডর অভিযান

পিরোজপুরে খালের পাড় উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডর অভিযান

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান সহ স্থাপনা উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার দুপুরে সদর উপজেলার সিকদার মল্লিক ও কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কদমতলা ভাড়ানী খালের পাড়ের পাঁচপাড়া বাজারসহ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এ সময় খালের সাড়ে ৮ কিলোমিটার জায়গায় গড়ে ওঠা ১০৯টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে বলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana