শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
৮ উইকেটে সিলেটকে হারালো ঢাকা

৮ উইকেটে সিলেটকে হারালো ঢাকা

বঙ্গবন্ধু বিপিএলের ১৯তম ম্যাচে সিলেট থানডার ৮ উইকেটে হারিয়েছে ঢাকা প্লাটুন।  প্রথমে ব্যাটিংয়ে নেমে সিলেট ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৪ রান। আগের ম্যাচে শততম রান করা ফ্লেচার মেহেদী হাসানের বলে তালুবদ্ধ হয়ে ফিরে যান শূণ্য রানে। পরে চার্লসের ৪৫ বলে ৭৩ ও মিঠুনের ৩১ বলে ৪৯ রানে ভর করে সিলেট সংগ্রহ করে ১৭৪ রান।

ঢাকার পক্ষে শহীদ আফ্রিদী দু’টি, সাদাব খান ও মেহেদী হাসান তুলে নেন একটি করে উইকেট।

১৭৫ রানে টার্গেটে ঢাকা প্লাটুন খেলতে শুরু থেকেই দুই ওপেনার ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করেন। দুই উইকেট হারিয়ে নয় বল বাকি থাকতেই জয় তুলে নেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন তামিম ইকবাল।

ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আসিফ আলি, জাকের আলি অনিক, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

সিলেট থান্ডার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন চৌধুরী, ক্রিসমার সান্তোকি, নাজমুল ইসলাম অপু।

বিপিএলের ২০তম ও দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধা সাড়ে ছয়টায়। এই ম্যাচে মুখোমুখী হবে কুমিল্লা ওয়ারিওর্স ও রাজশাহী রয়েলস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana