বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
সোলাইমানিকে হত্যা করা হয় এই ড্রোন দিয়ে

সোলাইমানিকে হত্যা করা হয় এই ড্রোন দিয়ে

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরাকের বাগদাদ বিমানবন্দরে নিহত হয়েছেন ইরানি জেনারেল কাশেম সোলাইমানি।

গত শুক্রবার ভোর রাতের ওই হামলায় সোলাইমানিসহ নিহত হন ১০ জন। এরপর থেকে তোলপাড় বিশ্ব রাজনীতি থেকে অর্থনীতিতে। এরই মধ্য বেড়েছে তেলের দাম, পড়েছে অর্থের মূল্য, কেউ কেউ তো এক ধাপ এগিয়ে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ ইঙ্গিতও দিয়ে রেখেছেন।
তবে এতো কিছুর পর এখন একটি প্রশ্ন, কঠোর নিরাপত্তার ঘেরাটোপে থাকার পরও কীভাবে সোলাইমানির গাড়িকে খুঁজে পেল যুক্তরাষ্ট্র। আর কীভাবে হামলা চালানো হলো। এর উত্তর মিলেছে ডেইলি মেইলসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে। গণমাধ্যমে উঠে এসেছে কাশেম সোলাইমানির ঘাতক মার্কিন অস্ত্রের নাম। সোলাইমানির গাড়িতে হামলা চালানো হয় অত্যাধুনিক মার্কিন ড্রোন ‘এম কিউ-নাইন র‌িপার’ থেকে।

যুক্তরাষ্ট্রের হামলায় সোলাইমানিসহ ১০ জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজন ইরানের ও পাঁচজন ইরাকের। ইরাকের পাঁচজনের মধ্যে রয়েছেন আবু মাহদি আল-মুহানদিস, যিনি ইরানের সমর্থনপুষ্ট খাতিব হেজবুল্লাহ গ্রুপের কমান্ডার এবং ইরাকি মিলিশিয়াদের একটি জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের নেতা ছিলেন। মধ্যপ্রাচ্যে সব কূটনীতির খেল খেলতেন ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি।

ডেইল মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ড্রোন ‘এম কিউ-নাইন র‌িপার’-এ একবার জ্বালানি ভরলে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার এলাকা পর্যন্ত হামলা চলতে পারে। চালকবিহীন ‘এম কিউ-নাইন র‌িপার’ ড্রোনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৮২ কিলোমিটার পর্যন্ত। ড্রোনটিতে আছে অত্যাধুনিক ইনফ্রারেড ক্যামেরা। এই ক্যামেরায় রাতের বেলায়ও যুদ্ধক্ষেত্রের ছবি পরিষ্কার পাঠিয়ে দেওয়া যায় দূরের কোনো সামরিক ঘাঁটিতে বসে থাকা চালকের মনিটরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana