বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
কাউখালীতে তিন চোর গ্রেফতার

কাউখালীতে তিন চোর গ্রেফতার

কাউখালী প্রতিনিধি।।

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের উজিয়ালখান নিবাসী মিষ্টি ব্যবসায়ী ধীরেন কুন্ডুর বাড়িতে সোমবার দিবাগত রাতে একটি চোর চক্র ঘরের পিছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ষ্টীলের আলমিরা ভেঙে ৬ ভরি স্বর্ণ, নগদ আট হাজার পাঁচশত টাকা, মোবাইল ফোন, কাপড়চোপর সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি করে। থানা পুলিশ খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে চোর চক্রটি গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার সুবিদপুর গ্রামের হান্নান খান এর ছেলে তুফান খান (১৫), রঘুনাথপুর গ্রামের রবিন গাইন এর ছেলে প্রিতম গাইন (১৫) ও দাশেরকাঠী গ্রামের লিয়াকত শেখ এর পুত্র নাইম শেখ (১৫)।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে তাৎক্ষনি চুরির কিছু মালামাল উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana