বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
রাবিতে সাইকেল চুরি করে ১ হাজার ৬০০ টাকার বিক্রি করে দিল ছাত্রলীগ কর্মী

রাবিতে সাইকেল চুরি করে ১ হাজার ৬০০ টাকার বিক্রি করে দিল ছাত্রলীগ কর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ্ হল থেকে চুরি হয়ে গেল একটি সাইকেল। আর সেই চুরির ঘটনায় ক্যাম্পাদের ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিক জড়িত বলে প্রমাণ পেয়েছেন হল প্রশাসন।

ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিক বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি হলের অনাবাসিক শিক্ষার্থী হয়েও ২১৭ নম্বর কক্ষে থাকছেন।

গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রথম ব্লকের ১০২ নম্বর কক্ষের সামনে থেকে শিক্ষার্থী তরিকুল রহমান তারেকের সাইকেল চুরি হয়।

ওইদিনই সাইকেল চুরি যাওয়ার ঘটনাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন তারেক।

সেই অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে সিসিটিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে হল প্রশাসন।

হল প্রশাসন জানিয়েছে, শিমুল আহমেদ নামে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী এলাকায় এক বাসিন্দা সাইকেলটি চুরি করেছেন। তিনি বহিরাগত।

এরপরই অভিযুক্ত চোরকে মতিহার থানা পুলিশের কাছে তুলে দেয় হল প্রশাসন।

ফুটেজে দেখা যায়, শনিবার দুপুর ১২টা ৫৭মিনিটে বিজয় ও ‘চোর’ শিমুল হলের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেন। এরপর তারা দুজনে একসঙ্গে হেঁটে ওয়াশরুমে যায়। মাত্র এক মিনিট পরে একসঙ্গেই ওয়াশরুম থেকে ফিরে আসে দুজন। ১০২ নং কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় ‘চোরকে ’সেই কক্ষের সামনে রাখা সাইকেলটি দেখিয়ে দেয় বিজয়।

আবার দুপুর ১টা ১মিনিট ৪৭ সেকেন্ডে সেই চোরের সঙ্গে দেখা যায় ছাত্রলীগ কর্মী বিজয়কে।

ফুটেজে দেখা যায়, তারা দুজনে হলে প্রবেশ করে। এসময় বিজয় হলের গেস্টরুমে প্রবেশ করার পর পর শিমুল সাইকেলে চড়ে বসেন এবং এটি চালিয়ে দ্রুত হল থেকে বেরিয়ে যান।

এদিকে আটক শিমুলকে জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে বিজয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক কাজী জাহিদুর রহমান জানান, বহিরাগত শিমুল আহমেদকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বিজয় কৃষ্ণ বণিক সাইকেলটি চুরি করেছে। চুরির পর সাইকেলটিকে এক হাজার ছয়শ টাকায় বিক্রয় করেছে বলে স্বীকার করেছে তারা।

বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana