শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
চরফ্যাশন মাতালেন শাকিব খান-মৌসুমী ও পপিরা (ভিডিও)

চরফ্যাশন মাতালেন শাকিব খান-মৌসুমী ও পপিরা (ভিডিও)

ভোলার চরফ্যাশন মাতালেন শাকিব খান, মৌসুমী ও পপিরা। গতকাল ১ ফেব্রুয়ারি বিকেলে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করা হয়। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীদের চোখ ধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ চরফ্যাশনবাসী।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থাপনা করতে আসেন নায়ক রিয়াজ। এরপর পারফরম্যান্স নিয়ে হাজির হন মৌসুমী। তিনি ‘চারদিকে শুধু তুমি ও মৌসুমী’ শিরোনামের গানের সঙ্গে নাচেন। এরপরেই মঞ্চে ওঠেন চিত্রনায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি। মঞ্চে শাকিব খান ও পপি যখন উঠেন তখন দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর করে তুলেন।

এছাড়াও মঞ্চে পারফর্ম করেছেন নায়ক সায়মন সাদিক, নায়িকা তমা মির্জা ও চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ঝিলিকসহ স্থানীয় শিল্পীরা। শনিবার দুপুরে ভোলার চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। কলেজ অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। চরফ্যাসন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে কলেজের প্রাক্তন ও নবীন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ক্যাম্পাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana