শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
রাজাপুরে অর্ধশত পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রাজাপুরে অর্ধশত পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

কামরুল হাসান মুরাদ নিজস্ব প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় সংখ্যালঘুসহ অর্ধশত পরিবারকে বসতবাড়ি থেকে বিতাড়িত করতে বিভিন্নভাবে হয়রানি করছে নাজমুল মুন্সি ও তার বাহিনীর লোকজন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে পুটিয়াখালী বাজারে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের শতাধিক সদস্য।
জানা যায়, নাজমুল মুন্সির বাবা মালেক মুন্সি প্রায় ত্রিশ বছর আগে সরকারের কাছ থেকে এক একর জমি ভূমিহীন হিসেবে বন্দবস্ত নেন। পরবর্তীতে বিভিন্ন সময় প্রায় অর্ধশত মানুষের কাছে সেই জমি বিক্রি করেন। তবে ভূমিহীনের সম্পত্তি দলিল করে বিক্রির বিধান না থাকায় তিনশ টাকার স্টাম্পে স্বাক্ষর দিয়ে টাকা নেন মালেক মুন্সি। বর্তমানে মালেক মুন্সির ছেলে নাজমুল মুন্সি জমির মালিকানা দাবি করে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছে। এতে রাজি না হওয়ায় হতদরিদ্র পরিবারের সদস্যদের অসামাজিক কাজের প্রস্তাব দেওয়া, মাদকদ্রব্য দিয়ে মিথ্যা মামলাসহ বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছে নাজমুল।
নির্যাতিত বিভা রানী, জোৎ¯œা রানী, সাধণ কর্মকার, সুখী বেগম, পিয়ারা বেগমসহ ভুক্তভোগীরা জানায়, পুটিয়াখালী বাজার সংলগ্ন নদীর চরে প্রায় অর্ধশত দরিদ্র পরিবার মালেক মুন্সির কাছ থেকে জমি নিয়ে দির্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি মালেক মুন্সির ছেলে নাজমুল মুন্সি অসহায় পরিবারগুলোকে অন্যায়ভাবে উচ্ছেদ করতে চাইছে। এতে রাজি না হওয়ায় অসহায় পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছে। নাজমুল মুন্সি এলাকায় প্রভাবশালী ও তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করে না। দিনদিন নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে আজ সবাই একত্রিত হয়ে মানববন্ধনের আয়োজন করেছে।
স্থানীয় ইউপি সদস্য গোলাম ফারুক বলেন, ‘দির্ঘদিন ধরে দরিদ্র পরিবারগুলোকে তাদের বসতঘর থেকে বিতাড়িত করতে হয়রানি করা হচ্ছে। তাই আজ সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমিও এ প্রতিবাদে সামিল হয়েছি। এর একটা সমাধাণ হওয়া প্রয়োজন।’
এ বিষয় জানতে চাইলে নাজমুল মুন্সি বলেন, ‘আমার বাবা কাউকে জমি দেয়নি। আমি কাউকে হয়রানি করছিনা। এ বিষয়ে আমি আদালতে উচ্ছেদ মামলা করেছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana