শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
সব ছবিতেই কারিনার সঙ্গে রোমান্স করতে চান আমির

সব ছবিতেই কারিনার সঙ্গে রোমান্স করতে চান আমির

চোখে কাজল, মাথায় ছোট্ট লাল টিপ। কারিনার এমনই একটি ছবি ভ্যালেন্টাইনস ডে তে আমির খান শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে ভালোবাসার আলিঙ্গনে লাল সিং চাড্ডাকে জড়িয়ে রয়েছেন কারিনা। এই পোস্টার শেয়ার করে আমির লিখলেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে কারিনা। আমার ইচ্ছা আমি সব ছবিতেই তোমার সঙ্গে রোমান্স করতে পারি.. এটা আমার খুব স্বাভাবিক লাগে। ভালোবাসা।’

এর আগে ‘থ্রি ইডিয়টস’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন আমির-কারিনা। জনপ্রিয় হলিউড ছবি ফরেস্ট গাম্পের অফিশিয়াল হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। শোনা যাচ্ছে, ছবিতে রবিন রাইট অভিনীত চরিত্রটিতে দেখা যাবে কারিনাকে। এক সাক্ষাৎকারে কারিনা জানান, আমি শুধু আমিরের জন্য এই ছবিটা করতে রাজি হয়েছি। ও একজন জিনিয়াস। নিজের ছবিতে ও সেরাটা উজাড় করে দেয়। আমাকে আমির অডিশন দিতে বলেছিল কারণ ও জানত আমি এই ছবিটার জন্য পারফেক্ট। কিন্তু ও নিজে নিশ্চিত হতে চেয়েছিল, আমার মধ্যে যে জিনিসটা আমির দেখছে সেটা সঠিক কি না, প্রত্যেক সিদ্ধান্তের পেছনেই একটা বিষয় রয়েছে। কারিনার কথায় ‘টম হাঙ্কসের মতো আমিরও রূপ বদলের সেরা কারিগর।’

রবার্ট জেমরিকস পরিচালিত ফরেস্ট গাম্প ছবিটি সেরা ছবি, সেরা পরিচালক এবং সেরা অভিনেতাসহ ছয়টি অস্কার ছিনিয়ে নিয়েছিল। অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডা মুক্তি পাবে এ বছর ডিসেম্বরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana