শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ইলিয়াস কাঞ্চন একা নন, হুঁশিয়ারি রাশেদ-ফারুকের

ইলিয়াস কাঞ্চন একা নন, হুঁশিয়ারি রাশেদ-ফারুকের

নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলা করার হুমকি দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। এর জবাবে তার পক্ষে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতা মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হাসান।

সংগঠনটির ফেসবুকভিত্তিক প্লাটফর্ম ‘কোটা সংস্কার চাই’ গ্রুপে পৃথক পোস্ট দিয়ে এবং লাইভে এসে দুজনে এ হুঁশিয়ারি দেন।
চলতি মাসের ১২ তারিখে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য এবং সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রামরত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মানহানির মামলায় ১৩ ফেব্রুয়ারি আদালতে বিবাদীর বিরুদ্ধে সমন জারির পর সেদিনই সাবেক মন্ত্রী শাজাহান খানের সংগঠন শ্রমিক ফেডারেশন বৈঠক করে দেশব্যাপী ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মঙ্গলবার কয়েকটি জেলায় সমাবেশে করে শ্রমিকরা। এ সময় ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান দেন তারা। শ্রমিকরা তাকে ওই মানহানির মামলা প্রত্যাহারের আলটিমেটামও বেঁধে দেন।

এ পরিপ্রেক্ষিতে ফেসবুকে ‘কোটা সংস্কার চাই’ গ্রুপে বুধবার দেয়া পোস্টে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘শাহাজান খানের পেছনে তার পালিত শ্রমিকেরা থাকলে, ইলিয়াস কাঞ্চনের পেছনে রয়েছেন এদেশের লাখো কোটি তরুণ! ইলিয়াস কাঞ্চনকে একা ভাববেন না।’

আগের দিন মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে একই সংঠনের আরেক যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘শাজাহান খানের জন্য ৭০ লাখ শ্রমিক রাস্তায় নামলে ইলিয়াস কাঞ্চনের জন্য দেশের সব শিক্ষার্থী নিরাপদ সড়ক আন্দোলনের মতো আবারও সড়কে নামবে।’

পরে ‘কোটা সংস্কার চাই’ নামে ফেসবুক গ্রুপে লাইভে এসে এ বিষয়ে আরও বক্তব্য দেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠনের নেতা রাশেদ খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana