বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভারত-পাকিস্তান বাণিজ্য করতে পারলে ক্রিকেটে কী সমস্যা? প্রশ্ন শোয়েবের

ভারত-পাকিস্তান বাণিজ্য করতে পারলে ক্রিকেটে কী সমস্যা? প্রশ্ন শোয়েবের

ক্রিকেটীয় আকর্ষণের দিক থেকে ভারত-পাকিস্তান সিরিজ সবসময় এগিয়ে। কিন্তু দ্বিপক্ষীয় সিরিজ খেলতে কিছুতেই রাজি নয় ভারত। ২০১৩ সালের পর থেকে বহুবার আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অন্যের মুখোমুখি হলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি। আর ভারত-পাকিস্তান সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল সেই ২০০৮ সালে।

বিষয়টা নিয়ে অনেকবারই ক্ষোভ ঝেরেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। তবে শোয়েব আখতারের যুক্তিটা একটু আলাদা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’র প্রশ্ন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিকই আছে, তাহলে ক্রিকেট খেলতে কী সমস্যা?
শোয়েবের মতে, বিষয়টা মাথায় রেখে দুই দলের উচিত দ্বিপক্ষীয় সিরিজ খেলা। যদি একে অন্যের মাটিতে না খেলতে চায়, তাহলে অন্তত নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজন করা যায় বলেও মত তার।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘পাকিস্তান এখন অনেক নিরাপদ দেশ। ভারতের কাবাডি দল এসেছিল, তারা অনেক ভালোবাসা পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলও এসেছিল। কিন্তু এরপরও যদি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে তাহলে নিরপেক্ষ ভেন্যুতে খেলার পরামর্শ রইলো।’

এরপর দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের দিকে ইঙ্গিত করে শোয়েব বলেন, ‘যদি আপনারা (ভারত) সম্পর্ক ছিন্ন করতে চান, তাহলে বাণিজ্য বন্ধ করুন, কাবাডি খেলা বন্ধ করুন, শুধু ক্রিকেট কেন? যখনই ক্রিকেটের প্রসঙ্গ আসে, আমরা এতে রাজনীতি টেনে আনি, এটা হতাশাজনক। আমরা পেঁয়াজ এবং টমেটো আমদানি-রপ্তানি করি, আমরা হাসিঠাট্টা করি, তাহলে আমরা ক্রিকেট কেন খেলতে পারব না?’

ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের একটা উপায়ও বাতলে দিয়েছেন তিনি, ‘আমি বুঝতে পারি যে পাকিস্তান সফরে আসতে পারবে না ভারত, পাকিস্তানও ভারত সফরে যেতে পারবে না। কিন্তু আমরা নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাই, তাহলে দ্বিপক্ষীয় সিরিজের ক্ষেত্রে অসুবিধা কোথায়?’

এদিকে, সম্প্রতি বিশ্বকাপে অংশ নিতে অ্যামেচার কাবাডি দলের পাকিস্তান সফরের কথা অস্বীকার করেছে ভারত। দেশটির ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘আমাদের অফিসিয়াল কাবাডি দল পাকিস্তান সফরে যায়নি। আমরা জানি না কারা সেখানে (পাকিস্তানে) গিয়েছিল। কোনো আনঅফিসিয়াল দলের এভাবে কোথাও যাওয়া এবং ভারতের নাম সঙ্গী করে খেলায় অংশ নেওয়া ঠিক নয়। আমরা কোনো অফিসিয়াল দল পাঠাইনি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana