বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
পিরোজপুরের ভান্ডারিয়া আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত খসরু সভাপতি, মিরাজ সাধারণ সম্পাদক

পিরোজপুরের ভান্ডারিয়া আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত খসরু সভাপতি, মিরাজ সাধারণ সম্পাদক

ভান্ডারিয়া (পিরোজপুর): জাকজমক পরিবেশের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি ফাইজুর রশিদ খসরুকে পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মিরাজকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
আজ রবিবার দুপুরে উপজেলার ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। এ সময় উপজেলার সাংগঠনিক প্রতিবেদন পড়ে শুনান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ।
এদিকে সম্মেলনকে আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে বিশালাকৃতির নৌকার উপর তৈরি করা হয় অতিথিদের মঞ্চ। এছাড়া সম্মেলন প্রাঙ্গনে পদ্মা সেতুর আদলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana