বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
অহংকারে পতন হচ্ছে রাণুর, ফিরছেন পুরনো চেহারায়

অহংকারে পতন হচ্ছে রাণুর, ফিরছেন পুরনো চেহারায়

গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের স্টেশনের ভবঘুরে রাণু মণ্ডল। রাতারাতি পৌঁছে যান লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে স্টার হয়ে যান। এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন… তার প্রতিটি খবরই শীর্ষে!

এরপর রাণু পাড়ি দেন বলিউডেও। গান করেন হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে। প্রতিটি গান সুপার-ডুপার হিট! আর পিছন ফিরে দেখতে হয়নি রাণুকে। পূজোর থিম সং, দেশে-বিদেশে শো, তারকাদের সঙ্গে ওঠাবসা অব্যাহত থাকে রাণুর জয়যাত্রা। কিন্তু অভিযোগ, রাতারাতি স্টার হয়ে গিয়ে নাকি বদলে গিয়েছেন রাণু!
অহংকার বেড়ে গেছে। সেই সঙ্গে স্বভাবও পাল্টেছে। নিন্দুকেরা বলছেন, সেই কারণেই নাকি ফ্যানেরাও আজকাল তাকে আর তেমন আদলে দিচ্ছেন না! অভিযোগ, যে সাধারণ মানুষ রাণুকে স্টার বানিয়েছিল, তাদের সঙ্গেই আর ঠিকঠাক ব্যবহার করেন না রাণু।

ফ্যানেরা তাকে দেখে দৌঁড়ে এলে তিনি বিরক্ত হয়ে বলেন, গায়ের ওপর না উঠতে! তাদের সঙ্গে সেলফি তুলতেও তার বড্ড অনীহা। লাইমলাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে রাণাঘাটের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে যান রাণু।

নিন্দুকেরা বলছেন, ইদানিং নাকি আর তেমন কাজ পাচ্ছেন না রাণু, তাই মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। বলা যায়, মিডিয়া বিমুখ হয়ে পড়েছেন। নেটিজেনরা বলছেন, অহংকারই কাল হল রাণুর! ধরাকে সরা জ্ঞান করলেন রানাঘাটের রাণু মণ্ডল। অহংকারের কারণেই তার পতন। গ্ল্যামারের চাকচিক্য ছেড়ে ফিরছেন সেই পুরনো চেহারায়। জি নিউজ বলছে, তারকা থেকে ধীরে ধীরে নিজের পুরনো জায়গায়ই ফিরে যাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana