বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
‘সচেনতনতা তৈরি করতে পেরেছি বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে’

‘সচেনতনতা তৈরি করতে পেরেছি বলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে’

দেশের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজ নিজ বাড়িতে অবস্থান করে সচেতন থাকুন। কারণ নিজের ভালো নিজেকেই বুঝতে হবে। আমরা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি বলেই আজ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থে‌কে দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারে‌ন্সে তি‌নি এ কথা ব‌লেন।
শেখ হাসিনা ব‌লেন, জীবন থেমে থাকবে না। আমাদেরকে চলতে হবে। জীবনের প্রয়োজনে আমাদের বের হতে হবে। তবে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমরা জনগণের কথা চিন্তা করে ওষুধ, কাঁচাবাজার, বিদ্যুৎ, পানিসহ জরুরি যে সমস্ত জিনিস প্রয়োজন তা সীমিতভাবে খোলা রেখেছি।

জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করুন। জনগণ আপনাদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছেন। তাদের ভা‌লো-মন্দ দেখার দায়িত্ব আপনাদের। ক‌রোনাভাইরাস রোধ প্রসঙ্গে যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া আছে সেসব নির্দেশনাগুলো কড়ায়-গন্ডায় মে‌নে চল‌বেন। সেসব নির্দেশনাগুলো ভালোভাবে পালন করবেন।

তিনি আরও বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বিষয়ে সচেতন থাকতে হবে। সারাদেশে রাস্তাঘাট শূন্য এই সময় এর সুযোগ নিয়ে অন্য কেউ যেন কোনো অকারেন্স ঘটনা ঘটা‌তে না পারে। আমাদের দেশের সাধারণ মানুষের অত্যন্ত কষ্ট হচ্ছে। দরিদ্র শ্রমিক শ্রেণি থেকে শুরু করে প্রতিবন্ধীসহ তারা যে কাজ ক‌রে খেত তা বন্ধ হ‌য়ে গে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana