শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ভাঙতে চলছে কিম-কেনির সংসার, চার সন্তান হেফাজতের যৌথ দাবি!

ভাঙতে চলছে কিম-কেনির সংসার, চার সন্তান হেফাজতের যৌথ দাবি!

জনপ্রিয়তার শীর্ষে থাকা মার্কিন মডেল কিম কারদাশিয়ানের তৃতীয় সংসারও টিকছে না। কিম-কেনির যৌথ সিদ্ধান্তে দীর্ঘ সাত বছরের বৈবাহিক জীবনের ইতি টানছেন এই দম্পত্তি। তবে ২২০ কোটি ডলারের সম্পত্তি ও চার সন্তান হেফাজত যৌথভাবে দাবি করেছেন তারা।

২০১৪ সালে মার্কিন র‍্যাপ সঙ্গীতশিল্পী কেনি ওয়েস্টরকে বিয়ে করেন মার্কিন রিয়্যালিটি স্টার কিম কারদাশিয়ান। তাদের চার সন্তানও রয়েছে। কিন্তু চলতি বছর ফেব্রুয়ারিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন কিম। তিনি জানিয়েছেন, বিয়ে ভাঙার সিদ্ধান্ত তারা যৌথ ভাবে নিয়েছেন। এই নিয়ে তাদের কোনো বিদ্বেষ নেই।
এদিকে, তাদের বিচ্ছেদের পর সম্পত্তি ও সন্তানদের মালিকানার নিষ্পত্তি কিভাবে হবে তা নিয়ে চলছে জটিলতা। জানা গেছে, চার সন্তান নর্থ, সেন্ট, শিকাগো এবং প্যাজমের হেফাজত যৌথভাবে দাবি করেছেন কিম এবং কেনি।

আমেরিকার অন্যতম ধনী তারকা দম্পতি বলা হয় কিম ও কেনকে। তাদের সম্পত্তির পরিমাণ ২২০ কোটি ডলারেরও বেশি। সেগুলোর মধ্যে আছে ক্যালিফোর্নিয়ায় হিডন হিলস-এ ১৫,৬৬৭ বর্গফুটের প্রাসাদ। তালিকায় আছে আমেরিকার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা কিছু বিলাসবহুল প্রাসাদ। এছাড়াও এই জুটির গাড়ির সংগ্রহে আছে ল্যাম্বরগিনি গ্যালার্ডো, অ্যাস্টন মার্টিন, মার্সিডিজ, এসএলআর স্টার্লিং মসসহ বিলাসবহুল সব গাড়ি।

এই বিপুল সম্পত্তির পিছনে কিম এবং কেনি দু’জনেরই অবদান আছে। শিল্পী ছাড়াও কিম একজন ব্যবসায়ীও। প্রসাধনী ছাড়াও জামাকাপড়ের মালকিন তিনি। কেনও বেশ ভালোই আয় করেছেন। দুজনের গড়া সম্পত্তির মালিকানা নিয়ে কোনো ঝামেলা হবে না এটাই প্রত্যাশা সবার।

প্রসঙ্গত, কিমের সঙ্গে কেনের প্রথম আলাপ ২০০৪ সালে, একটি মিউজিক ভিডিওর শুটিং উপলক্ষে। সে সময় কিমের দাম্পত্য চলছিল ড্যামন থমাসের সঙ্গে। সে বছরই কিম বিবাহবিচ্ছেদ করেন থমাসকে। শেষ হয় কিমের ৪ বছরের প্রথম দাম্পত্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana