শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
মিথিলার বিয়ের রাতে তাহসানের যে স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল

মিথিলার বিয়ের রাতে তাহসানের যে স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিয়ে হয়েছে গত শুক্রবার রাতে।

সাবেক স্ত্রী মিথিলার বিয়ের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সংগীতশিল্পী তাহসান খান।

ওইদিন রাতেই তাহসানের শততম নাটক ‘মেমোরিস—কল্পতরুর গল্প’ ইউটিউবে মুক্তি পায়। নাটকটি এরই মধ্যে ৯ লাখের কাছাকাছি ভিউ হয়েছে।

নাটকটি শেয়ার করে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে তাহসান লেখেন ‘কাজ দিয়েই বেঁচে থাকতে চাই।’

এরপর মুহূর্তেই তার স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।

গানের পাশাপাশি অভিনয় জগতেও দাপিয়ে বেড়াচ্ছেন তাহসান খান। সম্প্রতি শততম নাটকের মাইলফলক স্পর্শ করেছেন এই অভিনেতা।

ধারাবাহিক নাটক ‘কাছের মানুষ’ দিয়ে নাটকে অভিষেক হয় তাহসানের। এরপর তাহসান অভিনয় করেন আরও বেশ কিছু নাটকে, যার মধ্যে অনেক নাটকই দর্শকপ্রিয়তা পায়। অভিনয়, গানে তাহসান হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় তারকা।

তাহসানের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মনফড়িং এর গল্প’, ‘মনসুবা জংসন’, ‘নীল পরী নীলাঞ্জনা’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘এংরি বার্ডস’, ‘মিস্টার এন্ড মিসেস’ প্রভৃতি।

প্রসঙ্গত সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana