বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালী থানায় নতুন ওসির যোগদান খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভান্ডারিয়া পৌর বিএনপির দোয়া মাহফিল ভান্ডারিয়ায় পৌর হোল্ডিং কর মেলার উদ্বোধন কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা সাংবাদিক রনি তালুকদারের পিতা আর নেই ভাণ্ডারিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন, র‌্যালি অনুষ্ঠিত ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুরে গণপিটুনিতে ডাকাত নিহত, আহত অবস্থায় আটক এক জন কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাণ্ডারিয়ায় আল-ইকরা মহিলা ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ভাণ্ডারিয়ায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন শেখ হাসিনার ক্ষমতা শেষ পর্যন্ত কাজে আসেনি- শামীম সাঈদী ‎পিরোজপুরে কোটি টাকার মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
সাংবাদিকরাই প্রাথমিক তথ্যের উৎস: দুদক চেয়ারম্যান

সাংবাদিকরাই প্রাথমিক তথ্যের উৎস: দুদক চেয়ারম্যান

সাংবাদিকরাই প্রাথমিক তথ্যের উৎস: দুদক চেয়ারম্যান

সাংবাদিকরাই দুদকের প্রাথমিক তথ্যের উৎস বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, সাংবাদিকরাই আমাদের প্রাথমিক তথ্যের উৎস। আমাদের নিজেদের তথ্য ভাণ্ডার খুব সীমিত। আলোচিত ক্যাসিনো কাণ্ডের প্রাথমিক সব তথ্য আমরা নিয়েছি সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ থেকে। সাংবাদিকদের পরেই আমাদের সব থেকে বড় তথ্যের উৎস হলো হট লাইন নম্বর ১০৬।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।

তিনি বলেন, দুদক কারো প্রেসক্রিপশন ও নির্দেশনায় চলে না। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বুদ্ধি বিবেক খাটিয়ে যতটুকু পেরেছি, আমরা ততটুকু করেছি। ভবিষ্যতে আরো করব। মাটি খুঁড়ে শিকড় বের করতে হবে। মাটির নিচে অনেক শিকড় থাকে, সেখান থেকে মূল শিকড় বের করতে দরকার সঠিক অনুসন্ধান। আর সেটা করবে সাংবাদিকেরা।

তিনি বলেন, আমাদের সব কার্যক্রমে ঘনিষ্ঠ সহযোগী সংবাদকর্মীরা। সাংবাদিকরা যেন আমাদের কর্মকর্তাদের সঙ্গে সামর্থ্য অনুযায়ী দেশের বাইরে প্রশিক্ষণে নিতে যেতে পারে, সে চেষ্টা আমাদের আছে। তাহলে সব কিছু বুঝে শুনে এক সঙ্গে কাজ করতে খুব সহজ হবে।

সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের এ হট লাইন নম্বরটি যেন বেশি প্রচার পায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রশিক্ষণ ও আইসিটি মহাপরিচালক এ কে এম সোহেল, দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম এবং দুদক সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana